রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

১৫ মে থেকে ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলো এ বছর থেকেই অভিন্ন প্রশ্নে তাকমিল জামাতের পরীক্ষা নিবে। আজ হাটহাজারি মাদরাসায় অনুষ্ঠিত স্বীকৃতি বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম-মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং শেষ হবে ২৫। অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার জন্য সরকার স্বীকৃত ছয় বোর্ডের ১১ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত হয়েছে ‘পরীক্ষা কমিটি’। কমিটির  প্রধান বা নাজেমে ইমতেহান নির্বাচিত হয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়া, গহরডাঙ্গা বোর্ডের মাওলানা শামসুল হক। তবে নবগঠিত কমিটি শুধু এ বছরই দায়িত্ব পালন করবে।

আজ হাটহাজারিতে স্বীকৃতি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আল্লামা আহমদ শফী এর সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে স্বীকৃতি লাভের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। সাথে সাথে স্বীকৃতি প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতি,  মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।

বৈঠকে স্বীকৃতি বাস্তবায়ন কমিটি মৌলিক দুটি সিন্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। তাহলো, পরীক্ষাগ্রহণ ও  সনদ ইস্যু করার লক্ষ্যে ‘আলহাইআতুল উলয়া লিলজামিয়াতিল কাওমিয়্যা বাংলাদেশ’ নামে ছয় বোর্ডের সমন্বয় করা হবে।

কওমি সনদের স্বীকৃতি বাতিলে সুন্নী জামাতের কর্মসূচি ঘোষণা

দ্বিতীয়ত এবছর থেকেই ছয় বোর্ড সম্মিলিত পরীক্ষা গ্রহণ করবে। পরীক্ষা শুরু হবে ১৫ মে এবং শেষ হবে ২৫ মে। পরীক্ষা গ্রহণের জন্য ১১ সদস্যের  একটি পরীক্ষা কমিটি গঠন করা হয়।

ছয় বোর্ড  হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক), গোপালগঞ্জের বেফাকুল মাদারিসিল কওমিয়া, গওহরডাঙ্গা; আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া, চট্টগ্রাম; আযাদ দ্বীনি এদারা বোর্ড; তানজিমুল মাদারিসিল কওমিয়া এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা আহমদ শফী, আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি রুহুল আমীন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুশকাত আহমদ,  মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতী জসিমুদ্দীন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব,  মাওলানা আবদুল জব্বার জিহাদী।

-এআরকে

কওমি স্বীকৃতি ও তথাকথিত সুন্নিদের প্রতিবাদ; একটি পোস্টমর্টেম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ