বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ইশা ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সরকারি মাদরাসা-ই আলিয়া, সাংগঠনিক জেলা শাখার সম্মেলন পল্টনের আল-কারীম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ২০১৬-১৭ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৭-১৮ সেশনের নতুন কমিটি গঠিত হয়।

শাখা সভাপতি শাহনূর ইসলাম শাহীন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নোমান আহমাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পরামর্শ মূলক বক্তব্য প্রদান শেষে বিগত কমিটি বিলুপ্ত করে এইচ এম তানজিল হাসানকে সভাপতি কামরুল ইসলামকে সহ সভাপতি এবং নাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন সেশনের কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ জুবায়ের ইসলামসহ আলিয়া শাখার কর্মী, সদস্য ও অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ