রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু; একই দিনে ঢাকা ও সিলেট থেকে দুজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা রাজধানীর মধুবাগে তালাবদ্ধ একটি ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এবং শনিবার সকালে ওই নারীর স্বামী সুজন মিয়ার  ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় সিলেটের দক্ষিণ সুরমা থেকে। একই দিনে দুই জায়গা থেকে স্বমী স্ত্রীর লাশ উদ্ধার করার ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।

জানা যায়, ‘তাসলিমা খাতুনের স্বামীর নাম সুজন মিয়া। ৮-১০ দিন আগে তারা মধুবাগে বাসা ভাড়া নেন। গতকাল বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে বের হয়ে যান সুজন মিয়া।  শনিবার বিকালে পুলিশ খবর পেয়ে মধুবাগের ৩৫৭/১২, এ/ডি নম্বর বাসায় দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাসলিমার লাশ উদ্ধার করে।’

রামপুরা থানার এসআই মোজাফফর জানান, খোঁজ নিয়ে জানা গেছে তাসলিমার স্বামী সুজন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য তাসলিমার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

রমনা থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি, তারা দু’জনই একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। তাসলিমার বাড়ি রংপুরের পীরগঞ্জ ও সুজনের বাড়ি গাইবান্ধার মহেশপুরে।’

শনিবার সকাল ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি এলাকার গেদা মিয়া কলোনি থেকে সুজন মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুজন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ