শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

টাঙ্গাইলে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের নাগরপুরে রিকশাচালক লাল মিয়া (৬৫) হত্যার অভিযোগে তার ছেলে আজহার আলীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে নাগরপুর থানা পুলিশের একটি দল উপজেলার মামুদনগর ইউনিয়নের বাদিয়াজান গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, বাবা হত্যাকারী আজাহার বাদিয়াজান গ্রামে ঘোরাফেরা করছিল। এমন খবর পেয়ে রবিবার সন্ধ্য ৬টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে আজহারকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শনিবার (২৯ এপ্রিল) উপজেলার চর ডাংঙ্গা গ্রামের রিকশাচালক লাল মিয়াকে তার ছেলে আজহার কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ