শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 মাহমুদুল হাসান

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর এলাকায়  আগাম বন্যায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় হাওরের বিভিন্ন গ্রামে খাদ্য সংকট দেখা দিয়েছে। বুধবার এ উপলক্ষ্যে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে  ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার আয়োজনে হাওরের বিভিন্ন  গ্রামে অসহায় ও ক্ষতিগ্রস্ত  মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয়ে ত্রাণ কার্যক্রম চলে সন্ধ্যা পর্যন্ত।

জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল,  ৫০০ গ্রাম তেলসহ দুই কেজি করে আলু এবং নগদ টাকা বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, আইএবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেম,  সেক্রেটারি মোশারফ হোসেন, সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ।

কিশোরগঞ্জ থেকে উপস্থিত ছিলেন জেলা শাখা’র  সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আজমী, সহকারী  দপ্তর দম্পাদক সাংবাদিক আশরাফ আলী সোহান, সহ অর্থ সম্পাদক রিদওয়ান  আহমাদসহ কিশোরগঞ্জ ইসলামী আন্দোলন শাখার অর্ধশত নেতাকর্মী।

ইসলামি জোট নিয়ে এরশাদের দৌড়ঝাপ: যারা যাচ্ছে, যারা যাচ্ছে না

বিলম্ব না করে রমজানের পূর্বেই গ্রিক মূর্তি অপসারণ করুন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ