রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

বাঁশের কঞ্চি ভাগাভাগি নিয়ে ঝগড়া; ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত সোহাগ হোসেন (৩৫)-এর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবার নাম আব্দুল বারিক গাজী। কলারোয়া উপজেলার ১২ নং যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের বাসিন্দা ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে আব্দুল বারিক গাজীর দুই ছেলের মধ্যে বাঁশঝাড়ের কঞ্চি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রসুল বড় ভাই সোহাগ হোসেনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামার্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে আরিচা ফেরিঘাটে রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, কলারোয়ায় নিয়ে আসার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ