বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. হাসান রুহানি।  প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী ইব্রাহিম রাইসিকে হারিয়ে আগামী চার বছরের জন্য তিনি দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।।

চার কোটি ভোটের মধ্যে হাসান রুহানি পেয়েছেন পেয়েছেন দুই কোটি ৩০ লক্ষ ভোট। যা মোট ভোটের  শতকরা ৫৭ ভাগ ভোট। তবে রক্ষণশীল ধর্মীয় নেতা রাইসি ইতোমধ্যেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেইনির ঘনিষ্ঠ ছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহিম রাইসি। তিনি ইরানের অর্থনৈতিক অব্যবস্থা এবং দেশটিতে ক্রমবর্ধমান বিদেশি প্রভাবের সমালোচনা করে নির্বাচনে প্রচারণা চালিয়েছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল রেজা রাহমানি বলেছেন, রাইসি ভোট পেয়েছেন ৩৮.৫ শতাংশ অর্থাৎ এক কোটি ৫৭ লাখ। এই ব্যবধান অনেক কম হওয়ার কারণে দ্বিতীয় দফায় কোনো ভোটগ্রহণের সুযোগ থাকছে না।

ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। এত অপ্রত্যাশিত বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে যাওয়ার কারণে গতকাল ভোটগ্রহণের সময়সীমা ৫ ঘন্টা বাড়ানো হয়েছিল।

নির্বাচনী কর্মকর্তারা বলেছেন ভোটারদের অনুরোধ ও জনগণের বিপুল অংশগ্রহণের'' কারণে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ