বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইতিবাচক মনোভাব ব্যাক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল রোববার সৌদি আরবের আরব সামিট সম্মেলনে অংশ গ্রহণের আগে হোল্ডিং রুমে অপেক্ষাকালীন ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীল আমন্ত্রণে ট্রাম্প বাংলাদেশ সফরের ব্যাপারে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন আমি আশা করি, আপনার নেতৃত্বে আমাদের দুই বন্ধুরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। আপনার সঙ্গে দ্বিপক্ষীয় ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনের দিকে এগিয়ে নিতে আমি উন্মুখ এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে অবদান রাখতে চাই, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাস করতে পারবে এবং সমৃদ্ধির পথে শান্তিপূর্ণভাবে ক্রমশ এগিয়ে যাবে।

পররাষ্ট্র সচিব শহিদুল হক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ