শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মওদুদের রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোটিশ না দিয়ে গুলশান-২ এর বাড়িতে উচ্ছেদ কার্যক্রম চালানোর বৈধতা চ্যালঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার (৮ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মওদুদ আহমদ নিজেই রিটটি দায়ের করেন।

আজ দুপুর ২টায় বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। মওদুদের পক্ষে ব্যারিস্টার এহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দেন। তবে এই রায়ের পর মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, তিনি বাড়িটি ছাড়বেন না এবং এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন।
পরে বুধবার (৭ জুন) দুপুর ১টার দিকে মওদুদ আহমদের বাড়ি অধিগ্রহণের কাজ শুরু করে রাজউক। বিকাল ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মওদুদের বাড়ির সরঞ্জাম গুলশানে তার একটি ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ