শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

নতুন ভোটার হলো ২৪ লাখ ৩৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভোটার তালিকা হালনাগাদের চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজে কমিশন ৭০ ভাগ সফল হয়েছে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ের ইসি সচিব এ কথা বলেন।
গতকাল বুধবার চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে নতুন ভোটারদের ছবি তোলাসহ নিবন্ধনের কাজ শুরু হবে।
হেলালুদ্দীন আহমদ জানান, এ পর্যন্ত নতুন ভোটার হিসেবে ২৪ লাখ ৩৭ হাজার ৩৩১ জন তালিকাভূক্ত হয়েছেন। মৃত ভোটার কর্তন হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ২ জন।
ভোটার স্থানান্তর আবেদন করেছেন ৬০ হাজার ৮৭৬ জন। নতুন ভোটারের টার্গেট ছিল ৩৫ লাখ। এর মধ্যে ৭০ ভাগ অর্জিত হয়েছে। এ কাজে ৫৫ হাজার তথ্য সংগ্রহকারী ও ১১ হাজার সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছিল।
গত ২৫ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ময়মনসিংহে এ কার্যক্রম উদ্বোধন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ