রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুক্তরাষ্ট্রে হিজাব খোলায় জরিমানা সাড়ে ৬৮ লাখ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জোরপূর্বক হিজাব খুলে নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ। ক্রিস্টি পাওয়েল নামে এক মার্কিন মুসলিম নারীর হিজাব খুলে নেয়ায় তাকে সাড়ে ৬৮ লাখ টাকা (৮৫ হাজার মার্কিন ডলার) পরিশোধের নির্দেশ দেয়া হয় যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগকে।

ধর্মীয় ও পোশাকের স্বাধীনতায় আঘাত হানার অভিযোগে এ রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লং বিচ শহরের একটি আদালতের পক্ষ থেকে এ রায় দেয়া হয়। রায়ের সময় ক্রিস্টির পক্ষে ছিল যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকারবিষয়ক সংস্থা আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের।

২০১৫ সালের মে মাসে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্রিস্টিকে আটক করে পুলিশ। সেসময় তাকে জনসম্মুখে হিজাব খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করে সিএআইআর। পরে পুলিশের বিরুদ্ধে ২০১৬ সালে একটি মামলা করেন ক্রিস্টি।

মামলার শুনানিতে সিএআইআর আরও জানায়, ক্রিস্টি তার ধর্মীয় বিশ্বাস থেকে হিজাব পরেন। কিন্তু পুলিশ হেফাজতে নেয়ার পর তাকে সারারাত হিজাব ছাড়াই রাখা হয়। ওই পরিস্থিতি ক্রিস্টির জন্য খুবই বিব্রতকর ছিল।

রায়ের পর লং বিচ শহরের অ্যাটর্নি মন্টে ম্যাচিট জানান, এখন থেকে পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য কোনো নারীর হিজাব খোলার প্রয়োজন হলে, শুধু নারী পুলিশ সদস্যরাই তা করতে পারবেন। এছাড়া জনসম্মুখে হিজাব খুলতে কাউকে বাধ্য করা যাবে না। এ বিষয়ে ক্রিস্টি বলেন, ‘আমার মতো অবস্থায় অন্য কাউকে যেন পড়তে না হয়।’

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ