শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফের আকাশসীমা লঙ্ঘন, বার্মার রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর তিন দিন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে শুক্রবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমার সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে।

এর আগে আগস্টের ২৭ ও ২৮ এবং ১ সেপ্টেম্বর কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ