শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বগুড়ায় রেটিনা কোচিং সেন্টারের পরিচালকসহ গ্রেফতার ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ায় রেটিনা কোচিং সেন্টারের পরিচালকসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে একটি কমিউনিটি সেন্টারে রেটিনা এইচএসসি অলিম্পিয়ার্ড-২০১৭ অনুষ্ঠান শেষে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন রেটিনা বগুড়া শাখার পরিচালক নোমান, সহকারি পরিচালক নাইম, ছাত্র শিবির শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার সভাপতি রাসেল আহম্মেদ, রেটিনার কর্মকর্তা মাসুদ রানা, শিক্ষক ইয়াছিন মন্ডল, মামুন, মোস্তাহিদ, রাশেদুল, অফিস পিওন কামরুল হাসান ও ইমরান হোসেন।

জানা গেছে, রেটিনা বগুড়া শাখার উদ্যোগে শহরের নবাববড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের ৬ষ্ঠ তলায় একটি কমিউনিটি সেন্টারে মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ছাড়াও এইসএসসি ১ম বর্ষ ২য় বর্ষের ছাত্রদের মেধা যাচাই এর উদ্দেশ্যে রেটিনা এইচএসসি অলিম্পিয়ার্ড-২০১৭ এর আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯টা থেকে উপস্থিত শিক্ষার্থীদের তিন ঘণ্টার একটি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। পরীক্ষা শেষে পুরষ্কার বিতরণী পর্ব শেষ হলে শিক্ষার্থীরা চলে যায়। এরপর পুলিশ রেটিনার ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ