শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধে টেক্সাসের রেস্টুরেন্টে বাড়ছে হালাল খাদ্যের তালিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : ইসলামের প্রতি চরম বিদ্বেষ থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের রেস্টুরেন্টসমুহে বাড়ানো হচ্ছে হালাল খাদ্যের তালিকা।

ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধ করার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন হোটেল মালিক কর্তৃপক্ষ।

আমেরিকায় বিশেষ করে টেক্সাসের ডলাস শহরে মুসলিম অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য  শহরের অধিকাংশ রেস্টুরেন্টসমুহে হালাল খাদ্যের তালিক যুক্ত করা হয়েছে।

এর ফলে সেদেশে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাচ্ছে এবং মুসলিম অতিথিদের আপ্যায়নের মধ্যে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধ করা সক্ষম হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, টেক্সাস প্রদেশে মোট ১১১৪টি হালাল রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ডলাস শহরে ২৮৭টি হালাল রেস্টুরেন্ট রয়েছে।

প্লান ও রিচার্ডসন শহরে KFC-র মতো বিখ্যাত হোটেলও নিজেদের খাদ্যের তালিকায় হালাল খাদ্যের মেনু যুক্ত করেছে।

২০০৫ সালে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় ৩৩ লাখ মুসলমান জীবন যাপন করছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সেদেশের হালাল রেস্টুরেন্টের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ