রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ছেঁড়া জিনসপরা মেয়েদের নিয়ে মিসরীয় আইনজীবীর মন্তব্য, গণমাধ্যমে ঝড় (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

মিসরের একজন আইনজীবী বলেছেন, ছেঁড়া জিনসপরা মেয়েরা যৌন হেনস্থার জন্য নিজেরাই দায়ী। আল আসেমা টিভি টকশোতে তিনি এ মন্তব্য করেন। আলোচনার শিরোনাম ছিলো ‘যৌন অবাধ্যতা ও লাম্পট্য’।

আইনজীবী নাবিহ আল ওয়াশের এ মন্তব্যে মিশরের গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘এসব মেয়েরা পুরুষকে ধর্ষণে উদ্বুদ্ধ করে। সুতরাং তাদের প্রতি আক্রমণ হলে পুরুষের দোষ দেয়া যায় না।’

আল ওয়াশ বলেন, ‘নারীর উচিৎ প্রথমে নিজেকে সম্মান করা। তাহলে অন্যরা তাকে সম্মান করবে। আইনী সীমা রক্ষার করার চেয়ে নৈতিক সীমা রক্ষা করা বেশি প্রয়োজন।

মিসরের জাতীয় নারী কাউন্সিলের সভানেত্রী মায়া মুরসি আল ওয়াশের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, আল ওয়াশ নারীর প্রতি সহিংসতা উস্কে দিচ্ছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল ওয়াশের পক্ষের মানুষও কম নয়। তারা বলছে, নারীর শালীন পোশাক পরতে বলা নিশ্চয় কোনো দোষ নয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ