রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিশরে এবার নিরক্ষর নারী সম্পূর্ণ কুরআন হেফজ করলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পড়ালেখা জানা নেই। অক্ষরজ্ঞান বলতে কিছুই নেই। এমনই নিরক্ষর নারী মুখস্ত করলেন সম্পূর্ণ কুরআন। তাও আবার ৫৭ বছর বয়সে। বিস্ময়কর এই ঘটনাটি মিশরের।

মিশরের ফায়উম গ্রামের নিবাসী সামিরা শৈশবকালে বিভিন্ন সমস্যার কারণে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত ছিলেন। দীর্ঘ দিন নিরক্ষর থাকা সত্ত্বেও তিনি কুরআন তিলাওয়াত ও হেফজের প্রতি আগ্রহ পোষণ করেন।

জীবন সায়াহ্নের ৫৭ বছর বয়সে এসে কুরআন তিলাওয়াতের অডিও ফাইল শুনে দীর্ঘ ৬ বছরে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি মিশরে অনুষ্ঠিত এক হেফজ প্রতিযোগিতায় এই নারী অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি শীর্ষ স্থানে উত্তীর্ণও হয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ