মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কুমিল্লায় একটি ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুমিল্লা সদর উপজেলার বানাশুয়ায় ডেমো ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমিল্লা রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ট্রেন কুমিল্লা আসার পথে বানাসোয়া রেলক্রসিং এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

এ বিষয়ে রেলওয়ের এক কর্মকর্তঅ জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় তিনটি সাইকেলও পারাপার করছিল। ট্রেন আসতে দেখে আরোহীরা সাইকেল ফেলে নিরাপদে চলে যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ