মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

নাটোরে ৭ বছরের শিশু ধর্ষণের পর হত্যা; অভিযুক্ত দুই ভাই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় দুজন অভিযুক্তের নাম পাওয়া গেছে। জানা যায়, অভিযুক্তরা দুজন আপন ভাই।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের গ্রেফতারে করে র‌্যাব। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলো– গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামের মোশারফ হোসেন ভক্তির ছেলে নাইম (১৯) এবং তার সহোদর নাজমুল (২২)।

সিপিসি-২, নাটোর র‌্যাব অফিসের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গত ২০ ডিসেম্বর বিলসা গ্রামের শিশু খাদিজা (৭) নিখোঁজ হয়। এরপর থেকেই নাঈম ও নাজমুল আত্মগোপন করে।

দুই দিন পর পাশের এক ডোবা থেকে খাদিজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

মামলার সূত্র ধরে নাটোর র‌্যাব অফিসের একটি দল প্রথমে রাজশাহীর শাহমখদুম থানার ওমরপুর গ্রামের একটি ছাত্রাবাস থেকে নাঈমকে গ্রেফতার করে।

পরে নাঈম এর দেওয়া তথ্যে ঢাকার গাজীপুর এলাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়।

পাকিস্তানে ধর্ষণের পর শিশু হত্যার প্রতিবাদে সন্তান কোলে নারী কর্মীর সংবাদ পাঠ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ