মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

সড়ক দূর্ঘটনায় নুকুল কুমারের ব্যক্তিগত সহকারী ও চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: ভারত থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস এর এক ব্যক্তিগত সহকারী ও গাড়ীর চালক। আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিপুরের ভাঙ্গা-মাওয়া-ঢাকা বিশ্বরোড মহাসড়কের পুলিয়া গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিল্পী নুকুল কুমারবিশ্বাস এ সময় গাড়ীতে ছিলেন না। তিনি ভারতে ছিলেন।

নিহতরা হলেন যন্ত্রশিল্পী ওয়াহিদ সুজাত (৩৮) ও চালক মোসারেফ হোসেন (৩৭)। আহতরা হলেন নিমাই (৩২) ও দিপক কুমার (৩২)। তাদের গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, একটি গানের প্রোগ্রামে পারফর্ম ভারত গিয়েছিলেন নুকুল কুমার বিশ্বাস। প্রোগ্রাম শেষে নুকুল কুমার ভারতে থেকে যা এবং অন্যরা চলে আসেন।

ঢাকায় ফেরার পথে বেনাপোল থেকে ছেড়ে আসা তাদের বহনকারী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো চ-১৯-৪৪৭৪) কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ, নুকুল কুমার বিশ্বাস হিন্দু ধর্মের অনুসারী। তবে ইসলামি সঙ্গীত গেয়েও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও ফরিদপুরে নিজ গ্রামে দুই কোটি টাকা ব্যায়ে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বিশেষ আলোচনায় আসেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ