মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

এবার বোরকা হিজাব নিষিদ্ধ হচ্ছে ডেনমার্কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম নারীদের নেকাব নিষিদ্ধ করার জন্য ডেনমার্কের পার্লামেন্টে বিল উত্থাপন করতে যাচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার ড্যানিশ মন্ত্রিসভায় অনুমোদিত এ সংক্রান্ত বিলে বলা হয়েছে, কোনো নারী জনসমক্ষে বোরকা ও নেকাবের মতো মুখমণ্ডল আবৃত করে রাখা পোশাক পরতে পারবেন না।

ড্যানিশ আইন ও বিচারমন্ত্রী সোরেন পুলসেন দাবি করেছেন, জনসমক্ষে মুখমণ্ডল ঢেকে চলাফেরা করা ড্যানিশ সমাজে প্রচলিত মূল্যবোধের পরিপন্থি। আগামী মাসে প্রস্তাবটি ডেনমার্কের পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানা গেছে।

প্রস্তাবটি পার্লামেন্টে পাস হওয়ার মাধ্যমে আইনে পরিণত হলে তা লঙ্ঘনকারীকে ১৬৬ ডলার জরিমানা দিতে হবে।

২০১১ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স নিরাপত্তাগত কারণ দেখিয়ে জনসমক্ষে নেকাব নিষিদ্ধ করে। বেলজিয়ামে একই ধরনের যে আইন রয়েছে ২০১৭ সালে তাকে বৈধতা দেয় ইউরোপের মানবাধিকার আদালত।

পর্যবেক্ষক মহল মনে করছেন, পাশ্চাতের ইসলাম বিদ্বেষী মহল সন্ত্রাস বিরোধী যুদ্ধ, নিরাপত্তা রক্ষা এবং কথিত মূল্যবোধকে অজুহাত করে মুসলিম নারীদের অধিকার লঙ্ঘন করছে। এমন সময় সন্ত্রাসবাদকে এই কাজের জন্য অজুহাত করা হচ্ছে যখন নেকাব পরিহিত কোনো মুসলিম নারী এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী হামলা চালায়নি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ