মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

লাখাইয়ে নারীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের লাখাই থানার ভাদিকারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নারীকে পুড়িয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহতের নাম খাতুন বিবি (৩৫)। রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, ভাদিকারা গ্রামের উত্তর মহল্লার মতলিব মিয়া (পিতা শুকলাল মিয়া) ও হাজী সোয়াব মিয়ার (পিতা মৃত রজব মিয়া) মধ্যে জায়গা জমি সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ ছিল।

এ নিয়ে আদালতে মামলাও চলছিল। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালে সোয়াব মিয়ার পক্ষে স্থানীয় মেম্বার মুস্তফা আহমদ ও কবির মিয়ার নেতৃত্বে প্রায় ৫০ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মতলিব মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়।

বাড়িঘর বাঙচুর করে এবং ঘরের ভেতর নারী ও শিশু রেখে দরজা বন্ধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভয়ে মতলিব মিয়ার স্ত্রী মাসুমা (৪০) কোনো রকম বাইরে চলে আসলে হামলাকারীরা দা-রামদা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় মতলিব মিয়ার ভাই আরজুদ আলী এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। এদিকে অস্বাভাবিক আগুন থেকে মতলিব মিয়ার বোন খাতুন বিবি (৩৫) ও তার মেয়ে খাদিজা ঘর থেকে বেরুতে পারেনি। ফলে তাদের শরীরের অধিকাংশ পুড়ে যায়।

পরে লাখাই থানার আইন শৃংখলা বাহিনী ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উপজেলার কমপ্লেক্স কর্তৃপক্ষ অবস্থার গুরুতর দেখে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

খাতুন বিবি ও মাসুমাকে হবিগঞ্জ সদর হাসপাতালেও না রাখা হলে তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ ফেব্রুয়ারি) খাতুন বিবি মারা যায়।

এ ঘটনায় লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ