শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তাবলিগে যাওয়ার উদ্দেশ্য কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উমর পালনপুরী রহ.
ওলিয়ে কামেল ও দাঈ

আমাদের এই তাবলিগ জামাত এই যে বিভিন্ন দলে দলে পৃথিবীময় চষে বেড়াচ্ছে এর একমাত্র উদ্দেশ্য হলো আমরা যাতে আল্লাহ ও রাসুলুল্লাহ সা. বর্ণিত অঙ্গীকারগুলোর প্রতি পূর্ণ একিন রাখতে পারি।

আমরা যেন নিজেদের সমগ্র মাখলুখ থেকে আলাদা করে মহান মালিক আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে পারি।

হযরত সাবায়ে কেরামদের ভেতর আল্লাহ ও রাসুল সা. এর একিন ছিলো পূর্ণমাত্রায়।

বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রা. এর প্রতি লক্ষ্য করুন। তিনি একবার মসজিদে বসে ছিলেন। জনৈক ব্যক্তি এসে সংবাদ দিলো হযরত, মহল্লায় আগুন লেগেছে। আপনার ঘরও জ্বলে ছাই হয়ে গেছে।

হযরত আবু দারদা রা. প্রচণ্ড শক্তির  সাথে বললেন, না! আমার ঘর জ্বলেনি। দ্বিতীয় আরেকজন এসে একই সংবাদ দিলেন। তিনি পূর্বের মতোই পূর্ণ শক্তির সাথে অস্বীকার করলেন।

এভাবে কয়েকজন এসে যখন একই সংবাদ শুনালেন তখনও তিনি পূর্ণ অবিচল অবস্থায় মসজিদে স্থির বসে আছেন।

কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে জানালো মহল্লায় আগুনে লেগেছে ঠিকই, সকল বাড়ি-ঘরও পুড়েছে তবে আপনার ঘর সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে।

লোকজন তখন হযরত আবু দারদা রা. কে প্রশ্ন করলেন, আচ্ছা এই ভয়ঙ্কর সংবাদ শুনার পরও আপনি এতটুকু বিচলিত হলেন না কেন?

তিনি  বলরেন, রাসুল সা. একটি দোয়া শিখিয়েছিলেন এবং সেই সাথে এও বলেছিলেন, যদি কোনো ব্যক্তি সকালে এই দোয়াটি পাঠ করে তাহলে বিকাল পর্যন্ত সব ধরনের আকস্মিক দূর্ঘটনা থেকে নিরাপদ থাকবে। আর যদি বিকেলে পাঠ করে তাহলে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে।

নিত্যদিনের খবরসহ আত্মার খোরাক পেতে পড়ুন www.ourislam24.com

আমি আজ সকালে এই দোয়াটি পড়েছিলাম। তারপর তোমরা এসে বললে, আমার ঘরে আগুন লেগেছে অথচ আমার নবীর অঙ্গীকার বলছে, আমার ঘরে আগুন লাগেনি। আমি তোমাদের কথা বিশ্বাস করবো, নাকি আমার নবীর কথা?

সম্মানিত বন্ধুরা, আমাদের প্রথম কাজ হলো আল্লাহ তাআলা ও হজরত রাসুল সা. এর প্রতিটি বাণী ও নির্দেশের প্রতি পূর্ণ একিন রাখা। এই একিনের দ্বারাই ঈমান শক্তিশালী এবং মজবুত হয়।

তাবলীগ আমার জীবন গ্রন্থ থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ