মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

আপনি হিজাব পরেন; আপনার তো চাকরি হবে না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: জার্মানে একটি দাতব্য প্রতিষ্ঠান হিজাব পরার কারণে চাকরি দেয়া হলো না মিশরি নারীকে।

বেসরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, জার্মানিতে বসবাসকারী এক নারী ডাক্তারির চাকরি নিতে একটি দাতব্য প্রতিষ্ঠানের শূন্যপদে দরখাস্ত জমা দেন। কয়েক দিন পর তার কাছে ওই প্রতিষ্ঠান থেকে মেইল করে জানানো হয়, আপনি হিজাব পরার কারণে আপনার দরখাস্ত গৃহীত হয়নি।

আবেদন করার পূর্বে অবশ্যই আপনার ভেবে দেখা উচিৎ ছিলো যে আপনি একজন হিজাব পরিহিতা নারী। আমাদের প্রতিষ্ঠানে কোন হিজাবি নারীর চাকরির সুযোগ নেই।

আবেদনকারী ওই নারী গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি কেবল হিজাব পরিহিতা হওয়ায় বহু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেও কোনো উত্তর পাইনি। কিন্তু এবার আমি এমন উত্তর পেলাম যা আমাকে খুবই অবাক করেছে। জার্মানির আইন তো চাকরির ক্ষেত্রে এধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।

জানা যায়, এ নিয়ে ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন বলেও জানা যায়।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ