রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জার্মানিতে হিজাবের কারণে চাকরি পেলেন না মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিতে হিজাব ব্যবহারের কারণে চাকরি পেলেন না এক মুসলিম নারী। জার্মানীর একটি দাতব্য প্রতিষ্ঠান হিজাব পরার কারণে চাকরি দেয়া হয়নি মিশরের এক নারীকে। বেসরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, জার্মানিতে বসবাসকারী এক নারী ডাক্তারির চাকরি নিতে একটি দাতব্য প্রতিষ্ঠানের শূন্যপদে দরখাস্ত জমা দেন।

কয়েক দিন পর তার কাছে ওই প্রতিষ্ঠান থেকে মেইল করে জানানো হয়, আপনি হিজাব পরার কারণে আপনার দরখাস্ত গৃহিত হয়নি। আবেদন করার পূর্বে অবশ্যই আপনার ভেবে দেখা উচিৎ ছিলো যে আপনি একজন হিজাব পরিহিতা নারী। আমাদের প্রতিষ্ঠানে কোনো হিজাবি নারীর চাকরির সুযোগ নেই।

আবেদনকারী ওই নারী গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি কেবল হিজাব পরিহিতা হওয়ায় বহু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেও কোনো উত্তর পাইনি। কিন্তু এবার আমি এমন উত্তর পেলাম যা আমাকে খুবই অবাক করেছে। জার্মানির আইন তো চাকরির ক্ষেত্রে এধরনের কর্মকা- সমর্থন করে না।

জানা যায়, এ নিয়ে ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন বলেও জানা যায়।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ