শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

নতুন করে হাইটেক পার্ক হচ্ছে পাঁচ জেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আরও পাঁচটি জেলায় নতুন হাইটেক পার্ক হচ্ছে। সে জন্য ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৯৭৬ কোটি টাকা ঋণ সহায়তার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সাপোর্ট প্রজেক্টের (পিএসডিএসপি) আওতায় দ্বিতীয় পর্যায়ে এ সহায়তা চাওয়া হচ্ছে। ২৯ মার্চ এ সংক্রান্ত চিঠিটি পাওয়ার পর ইতোমধ্যে বিশ্বব্যাংকের কাছে অর্থসহায়তা চেয়েছে ইআরডি।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্র জানায়, নতুন পাঁচটি হাইটেক পার্ক হচ্ছে- সিরাজগঞ্জ হাইটেক পার্ক, মানিকগঞ্জ হাইটেক পার্ক, জয়পুরহাট হাইটেক পার্ক, চাঁদপুর হাইটেক পার্ক এবং মাদারীপুর হাইটেক পার্ক। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে নতুন করে ৯৭ একর জমি দিয়েছে সরকার।

সূত্র আরও জানায়, এসব পার্ক স্থাপন করা হলে দেশের বেকার সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত হবে। বিশ্বব্যাংক এক্ষেত্রে সহায়তা দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ