শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

বান্দরবানে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইন্দা ম্রা (৭০) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার মারমা পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জনতা এ ঘটনায় আরেক বৌদ্ধ ভিক্ষুকে আটক করে পুলিশে দিয়েছে। তার নাম সবিদ্যা শ্রমণ (৪৫)।

স্থানীয়রা জানান, শ্রমণ ঘটনার পর পালিয়ে মন্দিরের কিছু দুরের জঙ্গলে আত্মগোপন করে ছিলেন। সেখান থেকে মারমা পাড়ার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত বলেন, আটক বৌদ্ধ ভিক্ষু নাইন্দা ম্রাকে (৭০) হত্যার কথা স্বীকার করেছেন অপর বৌদ্ধ ভিক্ষু সাবিদ্য শ্রমণ।

জানা যায়, একটি ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এর আগে দুপুরের দিকে নিহত বৌদ্ধ ভিক্ষু নাইন্দা ম্রা’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

বৃস্পতিবার সকালে বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া এলাকায় ওই বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শ্রীলঙ্কায় মসজিদে আবারো বৌদ্ধদের হামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ