শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ছাত্রলীগের ৩ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের নিচে পড়ে তিন ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (০৫ মে) সন্ধ্যায় উপজেলার শাহপুর এলাকা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুটি ইউনিয়নের ছাত্রলীগের পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আমিন (২০), একই ইউনিয়নের ছাত্রলীগের প্রচার সম্পাদক ফয়সাল (১৮) ও কায়েমপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সজল মিয়া (১৮)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে তারা কসবার দিকে যাচ্ছিলেন। পথে শাহপুর এলাকার আঞ্চলিক সড়কে এলে বিপরীত দিকে থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালককে ধরা সম্ভব হয়নি।

সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না বললেন কাদের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ