বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: স্থগিতাদেশ প্রত্যাহার করে আপিল বিভাগের রায়ের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নতুন তারিখ ২৬ জুন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করবেন ১৮ জুন থেকে।রোববার নির্বাচন কমিশনারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৫ মে গাজীপুরে ভোট করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল। সে হিসেবে প্রচারণা শুরু করেছিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

পরে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করলে হাইকোর্ট এ সিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন গত ৬ মে।

৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার ও ৮ মে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নির্বাচন কমিশনের পক্ষে আবেদন করা হয়। পরে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করেন আপিল বিভাগ।

নতুন তারিখের লক্ষ্যে পার্থীরা ১৮ জুন থেকে প্রচারণা চালানোর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানা যায়।

আরো পড়ুন- হিজাব নিষেধাজ্ঞার বিরোধিতায় জার্মানের মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ