বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

চট্টগ্রামে মাইকিং করে জাকাত বিতরণ: ভিড়ে ৯ নারীর মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী : প্রতিবছরই জাকাত সামগ্রী নিয়ে একশ্রেণির মানুষ ছেলেখেলায় নামেন। জাকাত সামগ্রী বিলির নামে খ্যাতি ছড়ানোর পাঁয়তারায় মেতে ওঠেন। এতে করে প্রতিবারই জঘন্যতম দুর্ঘটনার সম্মুখীন হন জাকাতপ্রার্থীরা।

আজ সোমবার সকালেও চট্টগ্রামের সাতকানিয়ায় একব্যক্তির অনিয়ন্ত্রিত জাকাত সামগ্রী বিতরণের ফলে প্রচণ্ড ভিড়ে পড়ে ৯ নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

বিশিষ্টজনদের দাবি, এসব ঘটনার মাধ্যমে মূলত জাকাত ও জাকাতপ্রর্থীদের অপমান করা হচ্ছে। জাকাত বিতরণের নামে খ্যাতির প্রহসন না করে একটি নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে জাকাত বিতরণের ব্যবস্থা করতে হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলমের দেয়া তথ্যমতে, সুদি কবীরের ছেলে মো. শাহজাহানের জাকাত সামগ্রী বিতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে কয়েক হাজার মানুষ জড়ো হন। অনেকে গতরাত থেকে ঘটনাস্থলে আসতে শুরু করেন।

হাজার হাজার মানুষের প্রচণ্ড ভিড়ে  আজ সকাল সাড়ে ১০টার দিকে হিটস্ট্রোকে ৯ নারীর মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ঈদ উপলক্ষে যাকাত বিতরণের জাহজাহানের মালিকানাধীন কেএসআরএম গ্রুপ। এ জন্য আগের দিন থেকে মাইকিং করা হয়। ৭/৮ হাজার লোকের জন্য যাকাতের ব্যবস্থা থাকলেও দুপুরের মধ্যে জড়ো হয় ৫০ হাজারেরও বেশি লোক।

সেই মাদরাসা সুপারকে লাঞ্ছনার ঘটনায় আটক ২
দেওবন্দে পড়ার ন্যায্য দাবীতে মাঠে নামছেন আলেমরা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ