শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ১৯৯৬ সালে ১৫ জুনের ভোটারবিহীন নির্বাচন করেছিল বিএনপি। বিএনপির মাগুরার ভোট ডাকাতির উপ নির্বাচন করেছে।

তেজগাঁওয়ে উপ নির্বাচন করে দলীয় প্রার্থীকে ভোট ডাকাতি করে জিতিয়েছে এই দলটিই। তাই তাদের মুখে ভোট ডাকাতির কথা মানায় না, গণতন্ত্রের কথা মানায় না।

এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন যে অত্যাচার-নির্যাতন হয়েছিল সাংবাদিকদের ওপরে। কত সাংবাদিককে হত্যা করা হয়েছিল। দক্ষিণ অঞ্চলে তো কোনো সাংবাদিক কাজই করতে পারেনি। সেই অঞ্চলে তারা থাকতেই পারেনি। এই বিষয়গুলো আমাদের ভুলে গেলে চলবে না।

তিনি আরো বলেন, আমাদের কিছু কিছু রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দল করেন না। অনেকেই বলেন যে সংবাদ পত্রের স্বাধীনতা নেই। সেই কথাগুলো যখন টকশো বা মাইকের ও টেলিভিশনে কথাবার্তা বলার পরে যখন বলে যে স্বাধীনতা নেই। তখন আমার প্রশ্ন কথাগুলো বললেন কিভাবে?

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ