রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাসের ধাক্কায় পা হারানো সুমনও আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৃত্যু বরণ করলেন রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় পা হারানো কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন (৪০)।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সুমন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আলাউদ্দিন সুমনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে ১৪ মে তাকে আবারও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।

উল্লেখ্য, গত ১২ মে সকাল ১০ টায় ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে ডিউটি করার সময় একটি যাত্রীবাহী বাস আলাউদ্দিন সুমনকে ধাক্কা দিলে তার বাম পা হাঁটুর নিচ থেকে থেতলে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, সম্প্রতি দুই বাসের চাপায় পড়ে হাত হারিয়ে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন মারা যান। রাজীবের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সেই রেশ না কাটতেই পা হারিয়ে নির্মম মৃত্যুবরণ করেন গৃহকর্মী রোজিনা আক্তার।

এখন সুমনও আর থাকলো না আমাদের মাঝে। বেপরোয়া বাস আর যান চলচল তাহলে বন্ধ হচ্ছে না। এভাবেই কী প্রাণ যাবে একের পর এক।

আরো পড়ুন- মহিমান্বিত রমজানে মধ্যরাতে জেগে উঠলো রোজাদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ