শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মালিহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে নসর মিয়া (১৭), ফারুক মিয়ার ছেলে আরমান (১৭) ও অটোরিকশাচালক একই এলাকার লুক্কু মিয়ার ছেলে সাইদুল (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি মালিহাতা বাজারে একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।

সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন- রমজানে কুড়মুড়ে মুড়ির রমরমা বাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ