শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে বিশেষ আমন্ত্রণে ড. আ ফ ম খালেদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্বিবিদ্যালয়ের বিশেষ আমন্ত্রণে মেহমান হয়েছেন ড. আ ফ ম খালেদ হোসেন। আজ ১৮ মে শুক্রবার কেন্দ্রীয় মসজিদে ‘মুসলিম ঐক্য ও আমাদের দায়িত্ব’ শীর্ষক ইংরাজি ভাষায় বক্তব্য রাখেন এবং কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন তিনি।

ভাষণ পরবর্তী জুৃমার খুতবা ও ইমামতির দায়িত্বও পালন করেন তিনি ।

মালয়েশিয়ার প্রতিটি প্রদেশে সুলতানের জন্য খুতবায় দুআ করা বাধ্যতামূলক। তাই সেলেঙ্গারের সুলতান শারাফুদ্দীন ইদরীসের জন্য দুআ করেন ।

নামায শেষে মসজিদের ভেতরে বিদেশি এক ব্যক্তির জানাযার নামাযেও ইমামতি করন। বিপুল সংখ্যক ছাত্র, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মুসল্লি নামাযে অংশ নেন।

প্রজেক্টরের মাধ্যমে পুরো অনুষ্ঠান বিভিন্ন কক্ষে রিলে করা হয়। পৃথক এনক্লোজারে ছাত্রী ও মহিলা শিক্ষিকাবৃন্দ পর্দার সাথে নামায আদায় করেন।

বিশ্ববিদ্যালটিতে ১১৭টি দেশের ৩০,৬৪৯ জন ছাত্র-ছাত্রী ১৪টি ফ্যাকাল্টি ও ৩টি ইনিস্টিটিউটের অধীনে ভাষা, অনার্স ও মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়ন করছেন।

২০০০ প্রশাসনিক কর্মকর্তা ও ১৯৮০ জন শিক্ষক এখানে কর্তব্যরত আছেন। ছাত্রাবাস রয়েছে ১৯টি । এর মধ্যে ৭টি মেয়েদের। মেয়েদের হলে পুরুষ ছাত্রদের আর ছেলেদের হলে মেয়েদের আনাগোনা কঠোরভাবে নিষিদ্ধ।

‘ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া শান্তি আসবে না’
সৌদি আরবে ৯ নির্যাতিতা নারীকে দেশে ফিরতে বাধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ