শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক চোরাকারবারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের অভয়নগরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক চোরকারবারী নিহত হয়েছেন। এতে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। শনিবার ভোরে অভয়নগরের পায়রা-নওয়াপাড়া সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে র‌্যাব।

নিহতরা হলেন, যশোরের অভয়নগর উপজেলার চার নম্বর মডেল ওয়ার্ড এলাকার আব্দুল বারেক শেখের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবি শেখ (৩৮), নাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭) ও সাত্তার কাশারির ছেলে মিলন কাশারি (৪০)।

র‌্যাব-৬ খুলনা কোম্পানি কমান্ডার জাহিদ জানান, শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার পায়রা-নওয়াপাড়া সড়কে তল্লাশি চেকপোস্ট বসায়। শনিবার ভোরে ওই চেকপোস্টে এসে তিন মোটরসাইকেলআরোহী গুলিবর্ষণ করে। এতে র্যাবের দুই সদস্য এএসআই জুয়েল ও এএসআই সায়েম আহত হন।

এরপর র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। এতে ওই তিন দুর্বত্ত আহত হন। পরে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন তাদের পরিচয় শনাক্ত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ