শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

শিশু যৌন কেলেংকারির দায়ে ৩৪ বিশপের পদত্যাগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিলির ৩৪ জন বিশপের সবাই পদত্যাগ করেছেন। শিশুদের ওপর যৌন নিপীড়নের মতো ঘৃণ্য ঘটনা প্রকাশ হয়ে পড়ার পর তারা ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তারা যৌন নিপীড়িনের শিকার শিশুদের কাছে মারাত্মক ভুলের জন্য মাফ চেয়েছেন।

ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে গতকাল শুক্রবার এক বৈঠকের পর চিলির সব বিশপ পদত্যাগ করেন। তবে এসব বিশপের পদত্যাগপত্র পোপ গ্রহণ করেছেন কিনা তা পরিষ্কার নয়।

পোপ বলেছেন, “এ ঘটনায় আমরা সবাই দায়ী; তবে সবার আগে আমি দায়ী এবং একের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে কেউ এ থেকে রেহাই পেতে পারি না।”

যৌন কেলেংকারির ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশপ জুয়ান ব্যারোস যিনি নিজের পদের অপব্যবহার করে তার বিরুদ্ধে যৌন কেলেংকারির তদন্ত বাধাগ্রস্ত করেছিলেন। ৭০ ও ৮০’র দশকে ছেলে শিশুদের ওপর যৌন নিপীড়ন চালানোর দায়ে ২০১১ সালে ব্যারোস দোষী সাব্যস্ত হন।

৬১ বছর বয়সী ব্যারোস গত সাত বছরে বেশ কয়েকবার পদত্যাগপত্র জমা দিয়েছেন কিন্তু তা গ্রহণ করা হয় নি।

এর আগে ব্যারোসের পক্ষে পোপ ফ্রান্সিস বিতর্কিত বক্তব্য দেয়ার পর চিলির অন্তত নয়টি গির্জায় আগুন ধরিয়ে দেয়া হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ