শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

ঈদের পর তফসিল তিন সিটিতে, রাজশাহী, সিলেট ও বরিশালে জুলাইয়ে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ঈদুল ফিতরের পরপরই এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জুলাইয়ের শেষ সপ্তাহে ভোট করার পরিকল্পনা নিয়ে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসির কর্মকর্তারা বলছেন, ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে তিন সিটিতে ভোট করার চিন্তা আছে। এজন্য ১৮ বা ১৯ জুনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এক্ষেত্রে ২৫ বা ২৬ জুলাই ভোট করতে হলে ৩৮ দিন সময় পাবে কমিশন।

আর যদি ৩০ জুলাই ভোট হয়, তবে ৪২ দিন সময় থাকবে কমিশনের। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সংসদ নির্বাচনের আগে চলতি বছর জুলাইয়ের মধ্যে সব সিটি করপোরেশনে নির্বাচন করা হবে।

১৮ জুন থেকে গাজীপুরের ভোটের প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। এই দুই ভোটের পাশাপাশি নির্বাচন কমিশন জুলাইয়ে তিন সিটিতে ভোট করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ইসির কর্মকর্তারা জানান, আগস্ট থেকে জাতীয় নির্বাচনের অগ্রাধিকারমূলক কাজের চাপ থাকবে। নভেম্বর-ডিসেম্বরে তফসিলের আয়োজন চলবে।

গত ১১ এপ্রিল এই সিটির নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। রাজশাহী সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ অক্টোবর।

এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৫ অক্টোবর। গত ৯ এপ্রিল এই সিটির নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। বরিশাল সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৩ অক্টোবর।

গত ২৭ এপ্রিল এই সিটির নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারের নির্বাচন আর সংসদ নির্বাচনের কাজে পার্থক্য থাকলেও সব কাজ একই সঙ্গে করতে হচ্ছে। তারা বলছেন, নির্বাচন কমিশনকে চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে করতে হবে সংসদ নির্বাচন।

আরো পড়ুন- রোজার ফজিলত ও জরুরি মাসাইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ