শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভৈরবে মাদকবিরোধি অভিযান; আটক ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সারা দেশের মতো মাদকের ট্রানজিট পয়েন্ট কিশোরগঞ্জের ভৈরবেও চলছে পুলিশের মাদকবিরোধী অভিযান। গত ৬ দিনের টানা সাঁড়াশি অভিযানে শহরের শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৪০জনকে আটক করেছে পুলিশ।

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ আটকদের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ফলে স্থানীয় মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার আতঙ্কে কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়ক, রেল ও নৌপথের যোগাযোগসমৃদ্ধ শহর বন্দরনগরী ভৈরব। এই তিন পথে অবাধ যাতায়াতের কারণে সহজে মাদক প্রবেশ করে এই শহরে। ফলে এখানে গড়ে উঠেছে মাদকের স্বর্গরাজ্য। শহরের অলিগলি কিংবা গ্রামের পাড়া-মহল্লায়ও রয়েছে মাদকের ছড়াছড়ি।

এছাড়া ভৈরবকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে চোরাকারবারিরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন লাখ লাখ টাকার ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাচার করছে। ফলে শহরে হাত বাড়ালেই মেলে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আর এসব মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে অর্ধশতাধিক শীর্ষ মাদক ব্যবসায়ী। থানায় সবচেয়ে বেশি রয়েছে মাদকের মামলা। অপরদিকে মাদকের ব্যবসা করে শহরে কেউ কেউ একাধিক বাড়ি-গাড়ির মালিকসহ কোটিপতি হয়েছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত আটক হয়েছে ৪০জন মাদক ব্যবসায়ী। এদের মধ্যে গেল সোমবার রাতে শহরের গাছতলাঘাট এলাকার শীর্ষ মাদক সম্রাট ফরিদ ও তার স্ত্রীকে ৪ হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক হলেও এখনও অনেকেই রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ