শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমদ নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে  মহেশখালীপুলিশ।

বৃহস্পতিবার রাতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওই সময় অন্যান্যরা পালিয়ে গেলেও এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা এবং ৩টি বন্দুক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মোস্তাকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

আরো পড়ুন- ‘ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের দিনেও রোজা রাখবো’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ