শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুুন হলো কক্সবাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বড় ভাই এরশাদ উল্লাহর (২৬) গুলিতে ছোট ভাই আবদু শুক্কুর (১৯) খুন হয়েছেন কক্সবাজারের ঝিলংজা।

শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনার ফুটখালী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদু শুক্কুর ও ঘাতক এরশাদ উল্লাহ ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। ঝিলংজা ইউপি সদস্য রফিকুল ইসলাম বাহাদুর জানান, নিহত যুবক পেশায় রাজমিস্ত্রীর সহকারী।

তিনি দক্ষিণ জানারঘোনার সিরাজুল হকের ছেলে রাজমিস্ত্রী মনসুরের সহকারী হিসেবে কাজ করতেন। কাজের টাকা নিয়ে শুক্রবার দুপুর দেড়টার দিকে মসজিদ মাঠে মনসুরের সঙ্গে শুক্কুরের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মুসল্লিরা তাৎক্ষণিক বিষয়টি সুরহা করে দেন। কিন্তু মনসুর এ নিয়ে এরশাদ উল্লাহকে নালিশ করে।

তিনি আরও জানান, এরশাদের সঙ্গে ছোট ভাই শুক্কুরের পুুুরোনো কলহের কারণে সম্পর্ক তেমন ভালো ছিল না। মনসুরের নালিশ শুনে এরশাদ উল্লাহ মসজিদ মাঠেই তার আপন ছোট ভাইকে গুলি করে।

এতে আহতবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার শরীরে ৩টি গুলির চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঘাতককে ধরতে পুলিশের অভিযান চলছে।

আরো পড়ুন- রোজাদারের বিশেষ একটি দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ