বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

খাবার গ্রহণের ১৩ সুন্নত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুরআনের ভাষ্য অনুযায়ী, রাসূল সা. আমাদের সকলের জন্যই জীবনের সকল ক্ষেত্রেই উত্তম আদর্শ। সৌন্দর্যময় ও আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবনযাপনের দৃষ্টান্ত উপস্থাপনের উদ্দেশ্যেই পৃথিবীতে রাসূল সা. এর আগমন। জীবনের আর সকল বৃহৎদিকসমূহের মতই ব্যক্তিগত জীবন যাপনের ক্ষেত্রেও রাসূল সা. এর জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ।

খাবার গ্রহণের সময় রাসূল সা. যে আদব মেনে চলতেন, সহীহ হাদীসসমূহের আলোকে নিচে সে সম্পর্কে ১৩টি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ করা হলো -

১. খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা

২. খাওয়ার জন্য মেঝেতে বসা

৩. একাকী খাওয়ার পরিবর্তে একত্রে আহার করা

৪. যে কোনো কিছুই ডান হাত দিয়ে খাওয়া

৫. নিজের নিকটবর্তী পাত্র থেকে খাবার খাওয়া

৬. তিন আঙ্গুল দিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করা

৭. কোনো খাবারের সমালোচনা না করা

৮. খাবার সুস্বাদু হলে তার প্রশংসা করা

৯. কোনো খাবার পাত্রের বাইরে পড়ে গেলে তা ফেলে না দেওয়া এবং তুলে নিয়ে পরিষ্কার করে আহার করা

১০. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা

১১. খাবার পর আঙ্গুলে লেগে থাকা খাদ্যের অংশ চেটে নেওয়া

১২. খাবারের পাত্র মুছে পরিষ্কার করে খাওয়া

১৩. খাওয়ার পর আল্লাহর প্রশংসা করা

উৎস : ইসলামি বার্তা ।

আরও পড়ুন : চামচ দিয়ে খাবেন না হাত দিয়ে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ