শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

পাঞ্জাবি-টুপি পরায় চাকরি খোয়ালেন বাংলালিংক কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাগেরহাটে পাঞ্জাবি-টুপি পরে অফিসে করায় চাকরি খোয়ালেন বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি সরদার আল মারজান।

জানা গেছে, গত বুধবার (২৩ মে) পাঞ্জাবি-টুপি পরিধান করে অফিস করার অপরাধে দুপুরে মারজানকে গালিগালাজ করে চাকরি থেকে অব্যাহতি দেন বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিন।

এ ঘটনায় মারজানের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী জগৎ জীবন বসু।

লিগ্যাল নোটিশে বলা হয়, সরদার আল মারজান ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে চলতি বছরের ২৩ মে পর্যন্ত বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে চাকরি করে আসছেন।

রমজান মাস শুরু হলে ২৩ মে মারজান পাঞ্জাবি-টুপি পরিধান করে অফিসে যান। অফিসের নিয়মিত কাজ হিসেবে নিজের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে সহকর্মীদের সু-প্রভাত জানান।

হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঞ্জাবি-টুপি পরিহিত ছবি দেখে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আবু রায়হান উদ্দিন মোবাইল ফোনে মারজানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

মারজান ও মো. আ. রায়হান উদ্দিনের কথোপকথনের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হযেছে।

এ ধরণের গালিগালাজ ও চাকরিচ্যুত করায় মারজান সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য তার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান না করলে ৭ দিনের মধ্যে আদালতের আশ্রয় গ্রহণের কথা নোটিশে বলা হয়েছে।

এদিকে, মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আ. রায়হান উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

আরও পড়ুন : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরীর সুযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ