শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

একে অপরকে বাঁচাতে দুই বোনের করুণ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তিস্তা নদীতে গোসল করতে নেমে জেসমিন (১০) ও সুমাইয়া (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে হারাগাছের ধুনগারা দালালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকার ইদ্রিস আলীর মেয়ে এবং শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে যায় জেসমিন ও সুমাইয়া। তারা যে স্থানে গোসল করছিল তার পাশে থেকে বালু উত্তোলনের ফলে বিরাট খালের সৃষ্টি হয়।

অসাবধানতাবশত প্রথমে সুমাইয়া সেই খালে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে জেসমিনও খালে পড়ে যায়। পরে স্বজনরা অনেক চেষ্টার পর বেলা ৩টার দিকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় হারাগাছ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন-অর-রশীদ দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় কিছু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ওই জায়গায় বিরাট খালের সৃষ্টি হয়। সেই খালে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ