শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

‘বন্দুকযুদ্ধে’ মাদারীপুরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরে কথিত বন্দুকযুদ্ধে বাচ্চু খলিফা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।

বাচ্চু শিবচর খলিফা পট্টি এলাকার সফর খলিফার ছেলে। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধারে টহল দিচ্ছিল পুলিশের একাধিক দল।

এসময় পুলিশের একটি দল শিবচরের শম্ভুক নদের কাছে গেলে মাদক বিক্রেতাদের দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের শব্দ শুনতে পায়। পুলিশ কাছাকাছি পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এসময় ত্রিমুখী গুলিবিনিময়ের একপর্যায়ে বাচ্চু গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, এঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত বাচ্চুর বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা যায়।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ