শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

এবার ফাঁসির রায় দুই হিরোইন পাচারকারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হিরোইন পাচারের মামলায় দুই পাচারকারীর ফাঁসির রায় দিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঁইয়া। সাজাপ্রাপ্তরা হলেন,  বিয়ানীবাজারের হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমন।

এদের মধ্যে হোসেন আহমদ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পিপি মফুর আলী। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০১৪ সালের ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে ৭ কেজি ৯০৫ গ্রাম ওজনের হেরোইনের একটি পার্সেল আসে চারজনের নামে। পার্সেলে উল্লেখিত নাম ঠিকানা যাচাই-বাছাই করে ভুয়া ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

“তবে ঠিকানার সঙ্গে লেখা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমনকে শনাক্ত করে পুলিশ। তারা পাকিস্তান থেকে হোরোইন এনে যুক্তরাজ্যে পাচার করতেন।”

এ ঘটনায় ওই বছরের ১৯ মে সিলেট বৈদেশিক ডাক বিভাগের শুল্ক ইউনিটের সহযোগী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২ নভম্বের দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের সব ছুটি বাতিলের ঘোষণা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ