শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

নাজিরহাটে বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: চট্টগ্রামের নাজিরহাটেবন্যার পানির প্রবল স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার নাজিরহাট বাজার থেকে বাড়ী ফেরার পথে নাজিরহাট-মাইজভান্ডার সড়কের সমশুর দোকান সংলগ্ন এলাকায় অাসলে তৈয়ব(২৮) নামক যুবকটি বাড়ীর কাছাকাছি এসে পানির প্রবল স্রোতে ভেসে যায়। ভেসে যাওয়ার পর এলাকাবাসী ও ডুবুরি টিমের যৌথ প্রচেষ্টায় খোঁজাখুঁজির পরও সারাদিন উদ্ধার সম্ভব হয়নি।

অাজ (বুধবার) দুপুর ১২ টার সময় কদল তালুকদার বাড়ি সংলগ্ন কাদেরীয়া দাখিল মাদ্রাসার পাশে তার সামুন্দি আলি আকবর হাত জাল দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে জালে ধরা পড়ে মৃত লাশ । পরে স্থানিয়রা মিলে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

নিহত মানিক উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব ফরহাদাবাদ কদল তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ হারুন মিস্ত্রী এর মেয়ের জামাই।

গতকাল ঘটনার প্রত্যক্ষদর্শী তার প্রতিবেশী নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোতালেব বলেন, 'বিকাল সাড়ে চারটার দিকে ঝংকার হয়ে বাড়ি যাওয়ার পথে অামার চোখের সামনেই সে স্রোতে হারিয়ে যায়। অাজ তার মৃত লাশ দেখতে পায় লোকজন। সে পেশায় একজন হতদরিদ্র রাজমিস্ত্রি।'

তার স্ত্রী ও ৪ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ