শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ; আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার লক্ষ্মীপুরের রায়পুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

গুরুতর আহত দুজনকে চিকিৎসার জন্য রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগেও ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ব্রাজিলের সমর্থক মো. ইউসুফ (২১) একই এলাকার আর্জেন্টিনার সমর্থক মো. সবুরের (২০) মধ্যে গোল খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা তৈর হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য বট্টু খান বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার দেশ ও তাদের খেলোয়াড়দের আমরা কখনোই দেখি নাই। টেলিভিশনের পর্দায় খেলা দেখে তাদের সমর্থন নিয়ে নিজেদের মধ্যে মারামারি খুবই দুঃখজনক।

রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ