শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘বন্দুকযুদ্ধে’ তিন জেলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন। তারা মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার শেষ রাতে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় আহত হয়েছেন উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য।

জাহাঙ্গীর মাহমুদপুর রেলওয়ে কলোনি পূর্বপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।

এদিকে টাঙ্গাইলে কথিত বন্দুকযুদ্ধে মান্নান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করছে পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার চারাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মান্নান টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

একই দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের সাতকপাট এলাকায় ওল্টু মণ্ডল (২৭) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে তার মরদেহ ‘উদ্ধার’ করে থানা পুলিশ।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ