বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

আমল ধ্বংসকারী ৮ জিনিস থেকে জিহ্বাকে বাঁচান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শফিকুর রহমান
আওয়ার ইসলাম

একদিন রাসূলুল্লাহ সা. মুআয ইবনে জাবাল রা. কে জান্নাতে যাওয়া ও জাহান্নাম থেকে মুক্তি লাভের সহযোগী আমল বলে দেওয়ার পর আরো কিছু ভালো আমলের কথা বললেন। এমনকি তিনি সকল ভালো কাজের মূল, কাণ্ড ও চূড়া সম্পর্কে বলার পর বললেন- “আমি কি তোমাকে এমন বস্তু সম্পর্কে বলবো যার ওপর এ সবই নির্ভরশীল? আমি বললাম, হে আল্লাহর নবী! আপনি দয়া করে তা বলুন।

অতঃপর তিনি নিজ জিহ্বা ধরে বললেন, এটাকে তুমি অবশ্যই নিয়ন্ত্রণ করবে। তখন আমি বললাম, হে আল্লাহর নবী! আমাদেরকে কথার জন্যও কি পাকড়াও করা হবে? তিনি বললেন, তোমার কল্যাণ হোক হে মু‘আয! একমাত্র কথার কারণেই বিশেষভাবে সে দিন মানুষকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে”। (তিরমিযি, ইবনে মাযাহ, বাইহাকি)

তাই জিহ্বা যেমনিভাবে আল্লাহর দেয়া নেয়ামত, তেমনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও। এই নেয়ামতকে আটটি জিনিস থেকে রক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ হোন।

১. মিথ্যা বলা।
২. ওয়াদাভঙ্গ করা।
৩. ঝগড়া করা।
৪. অভিশাপ দেওয়া।
৫. গালি দেওয়া।
৬. আত্ম-অহংকার প্রকাশ করা।
৭. অন্যকে উপহাস করা।
৮.গীবত বা পরনিন্দা করা

যেভাবে বাঁচিয়ে রাখবেন : জিহ্বার এসকল অভ্যাসকে দূর করা খুবই কঠিন, তাই অপ্রয়োজনে কথা বলার চেয়ে চুপ থাকাই এর জন্য উত্তম সমাধান হতে পারে। শুধু প্রয়োজনের জন্যই কথা বলুন এবং শুধু ভালো কথাগুলোই বলুন। যেমন হাদিস শরীফে ইরশাদ হয়েছে- “যার আল্লাহ তা‘আলা ও পরকালের ওপর বিশ্বাস রয়েছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।” (বুখারি, মুসলিম, ইবনে মাযাহ)। পরিবর্তন ডটকম।

আরও পড়ুন : হযরত মুয়াজ রা. প্রতি রাসুল সা. এর ৮ উপদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ