শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুজিবকোট নিয়ে অশালীন মন্তব্য, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ পোশাক ‘মুজিব কোট’ নিয়ে ফেসবুকে কটূক্তি ও অশালীন মন্তব্য করায় বরগুনায় সোহাগ বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনার আমতলী পৌর এলাকার আবদুল্লাহ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ বিশ্বাস (২৮) আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. খলীল বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে আমতলী থানার ওসি মো. আলাউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা সোহাগ বিশ্বাসকে গ্রেফতার করি। নিজের ফেসবুক আইডি থেকে সোহাগ বঙ্গবন্ধুর কোট নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করেছেন। প্রাথমিকভাবে তার সত্যতা আমরা পেয়েছি। এমনকি তার পোস্টে যারা এর প্রতিবাদ করে মন্তব্য করেছেন তিনি তাদের উপর চড়াও হয়ে সেখানেও মুজিব কোট নিয়ে অশালীন মন্তব্য করেছেন।

এ ঘটনায় সোহাগ বিশ্বাসের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। সোহাগ বিশ্বাস কে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সাংবাদিকের নামে মামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ