শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুস সালাম।

গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাদক ব্যবসা করতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৩-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে গভীর রাতে র‍্যাব সদস্যরা গাইবান্ধার বামনডাঙ্গায় জামাল গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুস সালামের বাড়িতে অভিযান চালান।  র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সালাম আহত হন। বাকিরা পালিয়ে যায়। ঘটনায় সময় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

র‍্যাব জানায়, ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় মাদক ব্যবসায়ী সালামকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোরে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে ঝগড়া, তিন সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন বাবা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ